মোটরসাইকেলে ছেলেকে নিয়ে বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা, গাড়ির ধাক্কায় গেল প্রাণ

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে মামুন হোসেন স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন বেড়াতে। বেলা আড়াইটার দিকে মোটরসাইকেলটি সফিপুর ফ্লাইওভারে পৌঁছালে পেছন থেকে টাঙ্গাইলগামী একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনজনই মোটরসাইকেল থেকে ছিটকে ফ্লাইওভারের ওপর পড়ে যান।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
সারাদেশ থেকে আরও পড়ুন

