বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
কক্সবাজারে দুপক্ষের গোলাগুলি, দোকানপাট বন্ধ

এদিকে সন্ধ্যায় আবুল ফয়েজের স্ত্রী জানান, শাহাদাত হোসেন মুন্নার নেতৃত্বে সন্ত্রাসীরা দিনদুপুরে অস্ত্র, গুলি ও কিরিচ নিয়ে তার স্বামীর ওপর হামলা চালিয়েছে। তার স্বামী একজন নিরীহ ব্যক্তি।

ঘটনাটি নিয়ে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলি হাতে শাহাদাত হোসেন মুন্নার সঙ্গে আরাফাতও ছিলেন এবং তাদের দুজনের হাতেই আধুনিক পিস্তল ছিল।

অপরদিকে একাধিক স্থানীয় বাসিন্দার মতে, একটি সংঘবদ্ধ মাদক চক্রের সঙ্গে তারা জড়িত। এই চক্রে জয়নাল, শামসুল, আরিফ, জিহাদ, মামুন, মিজান ও ছৈয়দ নূরসহ কয়েকজন সম্পৃক্ত রয়েছেন।

অভিযুক্ত জয়নাল আবেদিন দাবি করেন, গুলিবর্ষণের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়ানো হচ্ছে। তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং মূলত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জানান, মাদক সংক্রান্ত ভাগবাটোয়ারা নিয়ে এ ঘটনা ঘটেছে। গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...