ই-রিকশা বিধিমালা সংশোধনের দাবিতে দুই সিটিতে স্মারকলিপি

সংগঠনটির নয় দফা দাবির মধ্যে রয়েছে, বিদ্যমান ই-রিকশার কাঠামো রূপান্তরের জন্য অন্তত দুই বছর সময় দেওয়া; নিবন্ধন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত চালক ও মালিকদের লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আনা; চালকদের লাইসেন্স প্রদানের বৈধ প্রক্রিয়া বিধিমালায় অন্তর্ভুক্ত করে বিআরটিএকে যুক্ত করা; নিবন্ধন ফি কমিয়ে দুই আসনের এককালীন ফি ৮ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা এবং ও চার আসনের ক্ষেত্রে এককালীন ফি ১০ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ; ই-রিকশার সংখ্যা নির্ধারণে চালকসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়া; মহাসড়কের পাশে ই-রিকশার জন্য সাইডলেন তৈরি এবং কোন সড়কে চলাচল করতে পারবে তা অংশীজনদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ; চার্জিং স্টেশনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক না করা, বিমা বাধ্যতামূলক ও ব্যয়বহুল না; লাইসেন্স, ফিটনেস ও উৎপাদন অনুমোদনের ক্ষেত্রে বিআরটিএকে যুক্ত করে স্থানীয় উৎপাদকদের অনুমোদিত নকশায় ই-রিকশা তৈরির সুযোগ দেওয়া, যাতে কোনো সিন্ডিকেট বা একচেটিয়া ব্যবসা গড়ে না ওঠে এবং সিটি করপোরেশনের বাইরের পৌরসভা ও উপজেলা এলাকায় বিধিমালার প্রয়োগ কীভাবে হবে তা স্পষ্ট করা।

