সিলেট সীমান্তে দুই ভারতীয় আটক, তল্লাশিতে মিলল অস্ত্র-গুলি

বিজিবি জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে সীমান্তের ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এস পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ওই দুই যুবক বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাঁদের আটক করেন।
পরে তাঁদের তল্লাশি করে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মুঠোফোন জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক দুজনকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

