ফরিদগঞ্জে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাগানে সুপারি পাড়ার সময় গাছ থেকে পড়ে গুরুতর আহত হন ফরিদ। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদের স্ত্রী আছিয়া আক্তার জানান, মানুষের বাড়িতে কাজ করে স্বামীর যে আয় হতো, তা দিয়েই কোনোরকমে তাঁদের সংসার চলত। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দুই সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

