জয়পুরহাটে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী আটক

পুলিশের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে পশ্চিম বিহারপুরের একটি বাড়িতে জড়ো হয়েছেন। তাঁরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে রাত ১০টা ৩৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ১৯ জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

