ডাক্তারের অনুপস্থিতিতে নার্সের মাধ্যমে প্রসব, নবজাতকের মৃত্যু–সিসিইউতে মা

ভুল চিকিৎসায় নাতিকে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারীর শাশুড়ি হনুফা বেগম। তিনি বলেন, ‘ডাক্তার আসবে আসবে বলে দীর্ঘ সময় অতিবাহিত হলে হাসপাতালের নার্স শিউলিসহ দুজনের চেষ্টায় নরমালে এক শিশুর জন্ম হয়। দ্বিতীয়জনের সময়ে তীব্র ব্যথা হলে তারা ডাক্তার এসে দেখবেন বলে ব্যথা কমানোর ইনজেকশন দেন। এতে অবস্থা খারাপ হয়। একপর্যায়ে আমার ছেলের বউয়ের অবস্থা বেশি খারাপের দিকে গেলেও ডাক্তার আসেননি। তারা আমাদের অন্য হাসপাতালেও যেতে দিচ্ছিল না। পরে আমরা জোর করে প্রো-অ্যাক্টিভ হাসপাতালে নিয়ে জানতে পারি বাচ্চা মারা গেছে। বউয়ের অবস্থা ভালো না।’
ভুক্তভোগীর শ্বশুর বলেন, ‘ডাক্তার না এনে নার্স দিয়ে চিকিৎসা করানোয় আমাদের নাতির মৃত্যু হয়েছে। বর্তমানে আমার ছেলের বউ প্রো-অ্যাক্টিভ হাসপাতালে সিসিইউতে ভর্তি রয়েছে। আমরা এ ঘটনার সঠিক বিচার চাই।’
সারাদেশ থেকে আরও পড়ুন

