রুমিন ফারহানার সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানো সেই ওসিকে বদলি

সেদিন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের বিষয়ে জানাতে রুমিন ফারহানা থানায় যান। এ সময় তাঁর সঙ্গে আসা এক ব্যক্তি ওসির বিরুদ্ধে ৩০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ করেন। তবে ওসি মনজুর কাদের ভূঁইয়া ওই অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় পুলিশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
সারাদেশ থেকে আরও পড়ুন

