বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

চন্দ্রগঞ্জে অটোরিকশায় তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০১:২৮ এএম
চন্দ্রগঞ্জে অটোরিকশায় তুলে শিক্ষিকাকে মারধর, স্বর্ণালংকার ও টাকা ছিনতাই

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সিএনজিচালিত অটোরিকশায় তুলে এক শিক্ষিকাকে মারধর করে তার স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে। পরে তাকে সড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে চন্দ্রগঞ্জের আফজাল রোডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী লক্ষ্মী রানী নাথ উপজেলার আলহাজ্ব ইব্রাহিম মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

ভুক্তভোগীর সহকর্মী শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে আফজাল রোড থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন লক্ষ্মী রানী নাথ। তার গন্তব্য ছিল চন্দ্রগঞ্জ থানা থেকে সামান্য পশ্চিমে অবস্থিত একটি নার্সারির সামনে। তবে তাকে গন্তব্যে না নিয়ে অটোরিকশাটি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সড়ক দিয়ে সামনে এগিয়ে যায়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...