বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৫ জন আহত

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৮:১৫ এএম
ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৫ জন আহত

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব এ হামলার জন্য জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিকের কর্মীদের দায়ী করেন। তবে জামশেদুর রহমান ফটিক এই অভিযোগ প্রত্যাখান করে পাল্টা রাজিবের অনুসারীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন।

​ঘটনার বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইমুন হক রাজিব বলেন, আমরা সন্ধ্যায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাবেদ জেল থেকে বের হওয়ার পর মার্কেটের সামনে বসে কথা বলছিলাম। এই সময় মোস্তাফিজুর রহমান পলাশের নেতৃত্বে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়। হামলায় উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি শাহীনা আকবরের ছোট ভাই মিল্টন গুরুতর আহত হয়। এছাড়া আমাদের আরও ১০ জনের উপর আহত হয়।

​অন্যদিকে, সাবেক ছাত্রনেতা জামশেদুর রহমান ফটিক পাল্টা অভিযোগ করে বলেন, আগের দিন শ্রমিকদল নেতা জসিম উদ্দিনের পক্ষ থেকে আমাদেরকে সামনে বাজারে না আসার হুশিয়ারি দেওয়া হয়। সেই প্রেক্ষিতে তারা আমাদের উপর হামলা চালিয়েছে। তাদের হামলায় ভাই মেঝো ভাই পলাশ গুরুতর আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে। এছাড়া আমাদের আরও ৫ জন আহত হয়েছেন।

​দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সুনেন্দ্র সাহা বলেন, উপজেলা শহরের ঘটনায় হাসপাতালে ৬ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মিল্টন ও পলাশ নামের দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফেনীতে রেফার করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল আজিম নোমান এশিয়া পোস্টকে জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। সেখানে আমিসহ পুলিশ কর্মকর্তারা কাজ করছেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ বাজারে টহল জোরদার করেছে। এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...