বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেওয়ায় ব্যাখ্যা চেয়ে ৩০ শিক্ষার্থীকে তলব

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ এএম
পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেওয়ায় ব্যাখ্যা চেয়ে ৩০ শিক্ষার্থীকে তলব

দ্বাদশ শ্রেণির প্রাক-নির্বাচনী পরীক্ষায় ‘সাদা খাতা’ জমা দেওয়ার ঘটনায় ৩০ জন শিক্ষার্থীর কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষ। নির্ধারিত ৩ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক কৈফিয়ত দিতে ব্যর্থ হলে ওই শিক্ষার্থীদের কলেজ থেকে বহিষ্কার এবং বোর্ডে যোগাযোগ সাপেক্ষে টিসি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল মূল্যায়নে দেখা যায়, ৩০ জন শিক্ষার্থী উত্তরপত্রে কোনো উত্তর না লিখে সাদা খাতা জমা দিয়েছে অথবা পরীক্ষায় শূন্য নম্বর পেয়েছে। পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় এমন চরম অবহেলা ও অসদুপায় অবলম্বনের কারণ দর্শাতে আগামী ৩ কার্যদিবসের মধ্যে অধ্যক্ষের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। অন্যথায় কলেজ থেকে বহিষ্কারের পাশাপাশি নিজ দায়িত্বে শিক্ষাবোর্ডে যোগাযোগ করে টিসি নিয়ে অন্য কলেজে চলে যেতে হবে বলে সতর্ক করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...