উত্তরায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

অন্যদিকে উত্তরা পশ্চিম থানা-পুলিশ বিকেল ৩টা ৫ মিনিটে ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের ১৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিন খান হীরাকে গ্রেপ্তার করে। বিকেল ৫টা ৪৫ মিনিটে ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখ এবং রাত পৌনে ৮টায় একই সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসার সামনে থেকে শাহাদাত খানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার সালাউদ্দিন খান হীরার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় একাধিক মামলা রয়েছে। এ ছাড়া শাহাদাত খানের বিরুদ্ধে ডিএমপির উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

