বেদেপল্লীতে পুলিশের অভিযান, টাকা গোনার মেশিনসহ সাড়ে ১৭ লাখ টাকা উদ্ধার

ফেনী শহরতলীর লালপোল বেদেপল্লীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে নগদ ১৭ লাখ ৫১ হাজার ৬০০ টাকা, টাকা গণনার মেশিন, ৬০০টি ইয়াবা ও ৩০ লিটার চোলাই মদ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ১৪ জনকে আটক করা হয়েছে। তবে অভিযানে মাদক কারবারের মূল নিয়ন্ত্রকেরা ধরা পড়েননি।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত তিন ঘণ্টা এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান এবং ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সাজেদ কামালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অভিযানে অংশ নেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

