রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীর উত্তরা আজমপুর মাজার রোডে সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত শফিকুল ইসলামের খালা শাশুড়ি রুবিয়া আক্তার জানান, শফিকুল ইসলামের গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আরাপপুর গ্রামে। বাবার নাম মৃত নিজাম উদ্দিন। তিনি গ্রামের বাড়িতেই থাকতেন। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

