মোহনগঞ্জে ট্রেনে আগুন: কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

পরে এ ঘটনায় রাতেই ট্রেনের যাত্রীসেবা কর্মী (স্টুয়ার্ড) আলউদ্দিন বাদী হয়ে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা করেন। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অজ্ঞাতসংখ্যক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মোহনগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার জহিরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় রেলওয়ে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে ট্রেন স্টেশনে প্রবেশ করার পর থেকেই সার্বক্ষণিক নজরদারি করছে পুলিশ। এ ছাড়া আরও বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, ওই মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

