কুমিল্লায় দুই দিনে আওয়ামী লীগের ৯৮ নেতা-কর্মী গ্রেপ্তার

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯৮ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। দুই দিন ধরে জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ১০ নভেম্বর রাতে অভিযানে ৪২ জনকে এবং ১১ নভেম্বর রাতভর অভিযানে আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দুই দিনের অভিযানে মোট ৯৮ জন গ্রেপ্তার হয়েছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

