বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

জাল সার্টিফিকেটে বরখাস্তের ১২ বছর পর সাবেক প্রধান শিক্ষককে গেজেটে অন্তর্ভুক্তির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
জাল সার্টিফিকেটে বরখাস্তের ১২ বছর পর সাবেক প্রধান শিক্ষককে গেজেটে অন্তর্ভুক্তির সুপারিশ

নথি পর্যালোচনা করে দেখা যায়, গত ২০১৪ সালের ২৬ নভেম্বর রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলরুবা বেগম স্বাক্ষরিত স্মারকমূলে তৎকালীন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বরাবর প্রেরণ করা পত্রে উল্লেখ করা হয়, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম চাকরিতে যোগদানকালীন স্নাতক পাশের যে সার্টিফিকেট দাখিল করেছেন তাতে দেখা যায় তিনি ২০১১ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় হতে ইসলামিক স্টাডিজ বিষয়ে অনার্সসহ বিএ পাশ করেছেন। অথচ তিনি বিএ পাশ যোগ্যতা নিয়ে ২০১০ সালের ২৭ জুন প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

এতে প্রতীয়মান হয়, শফিকুল ইসলাম প্রতারণার আশ্রয় নিয়ে স্নাতক পাশ না করে জাল সার্টিফিকেট দিয়ে প্রধান শিক্ষকের চাকরি নিয়েছেন। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহী তার এসএসসি পাশের সার্টিফিকেট এবং জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর তার স্নাতক পাশের সার্টিফিকেট সঠিক নয় মর্মে অবহিত করেন। এ অবস্থায় ম্যানেজিং কমিটি কর্তৃক মো. শফিকুল ইসলামকে বরখাস্তের সিদ্ধান্ত সঠিক আছে মর্মে নিম্নস্বাক্ষরকারী মনে করেন।

এ বিষয়ে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহসভাপতি মো. রাসেল মিয়া এশিয়া পোস্টকে বলেন, শফিকুল ইসলাম জাল সার্টিফিকেট দিয়ে চাকরিতে যোগদান করেছিলেন। জেলা শিক্ষা অফিসের তদন্তে সেটি প্রমাণিত হওয়ার পরে ম্যানেজিং কমিটি তাকে বহিষ্কার করে ১২ বছর আগেই। বহিষ্কারের পরেই মো. বদিউজ্জামানকে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়। বদিউজ্জামান বাদী হয়ে শফিকুলের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন। কয়েকমাস হলো বিশ লাখ টাকার বিনিময়ে বদিউজ্জামান মামলা তুলে নেন।

অভিযোগ উঠেছে, ইতোমধ্যে শফিকুল ইসলাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করে ও টাকার বিনিময়ে এইচএসসি পাশের সার্টিফিকেট কিনে নেন। সেসব নতুন সার্টিফিকেট দিয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসারকে মোটা অংকের টাকা দিয়ে গেজেটের জন্য সুপারিশ করিয়েছেন। চাকরিতে যোগদানকালে জাল সার্টিফিকেট দিয়ে নিয়োগ নেওয়ার পরে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষককে ১২ বছর পর বেআইনিভাবে সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমি এইচএসসি পাশ করেছি চাকরিতে যোগদানের আগেই। সেই সার্টিফিকেট দিয়েই চাকরিতে যোগদান করেছি। বদিউজ্জামান ও রাসেল মিয়া আমার জমাকৃত সার্টিফিকেট পালটিয়ে জাল সার্টিফিকেট তৈরি করে শিক্ষা অফিসে জমা দেয়। এরপরে শিক্ষা অফিসের তদন্তে জাল সার্টিফিকেট প্রমাণ করে আমাকে বরখাস্ত করে। এছাড়া সেসময় আমি স্নাতকের রেজাল্ট প্রত্যাশী হিসেবে আবেদন করেছিলাম। দারুল ইহসানের সার্টিফিকেট বাতিল করার পরে সরকারি নির্দেশনা অনুযায়ী আবার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিএ পাশ করেছি। আমার নামে মিথ্যা মামলা দিয়ে এভাবে তারা ৬৫ লাখ টাকা নষ্ট করেছে। প্রয়োজনে আরও ২০ লাখ টাকা খরচ করবো। তারপরেও ওদের দেখেই ছাড়বো।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...