বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের লেজের অংশ চুরি

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম
বগুড়ায় স্মারক যুদ্ধবিমানের লেজের অংশ চুরি

বগুড়া শহরের মাটিডালী মোড়ে স্থাপিত পুরোনো যুদ্ধবিমানটি ক্রমেই হারাচ্ছে তার অবয়ব। এবার বিমানটির লেজের একটি অংশ খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এর আগেও একাধিকবার স্মারকটির বিভিন্ন ধাতব অংশ চুরির ঘটনা ঘটেছে। গুরুত্বপূর্ণ এই স্থাপনার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে অবহেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে মাটিডালী মোড়ে গিয়ে যুদ্ধবিমানটির লেজের একটি অংশ খোয়া যাওয়ার বিষয়টি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২১ বছর আগে ঢাকা-রংপুর মহাসড়কের মাটিডালী মোড়ের গোলচত্বরে সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীর একটি অকেজো শেনইয়াং এফ-৬ মডেলের যুদ্ধবিমান স্থাপন করা হয়। এরপর থেকেই এলাকাটি ‘বিমান মোড়’ নামে পরিচিতি পায়। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মোড়ের অন্যতম প্রধান আকর্ষণ হয়ে ওঠে বিমানটি। প্রতিদিনই পথচারী ও বিভিন্ন স্থান থেকে আসা মানুষ এটি দেখতে ভিড় করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...