বাউফলে মাদ্রাসার পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত, কিছু দূরে বস্তাবন্দি দুই পা

পটুয়াখালীর বাউফলে একটি মাদ্রাসার সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন বাম হাত ও বস্তাবন্দি দুই পা উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রাম থেকে এসব অঙ্গ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পোনাহুরা ইসলামিয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসার উত্তর পাশের সড়কের ধারে মানুষের একটি বিচ্ছিন্ন হাত পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক জনতা। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাউফল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে হাতটি উদ্ধার করে। এর কিছুটা দূরে একটি বস্তার ভেতর থেকে দুই পা উদ্ধার করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

