পদ্মায় ধরা পড়ল ২৩ কেজির কাতল, ৫৫ হাজার ২০০ টাকায় বিক্রি

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, বৃহস্পতিবার ভোরে জেলে লুতফর হালদার মাছটি তার দোকানে নিয়ে আসেন। পরে দৌলতদিয়া মাছবাজারের রেজাউলের আড়তে নিলামের মাধ্যমে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি তিনি কিনে নেন।
তিনি আরও জানান, মাছটি কেনার পর সামান্য লাভে মুঠোফোনে ঢাকার গুলশানের এক ক্রেতার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

