গণঅভ্যুত্থানে পতিত সরকারের ফিরে আসার নজির নেই: পর্যটনমন্ত্রী

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, আমি মনে করি, আওয়ামী লীগ নাৎসি বাহিনীর মতো বিলুপ্ত হয়ে যাবে। অতএব, কে আসবে, কে আসবে না—এসব চিন্তা করে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। কিছু মানুষ অন্যদের বিপদে ফেলার জন্য উসকানি দেওয়ার চেষ্টা করছে। তারা হয়তো ভাবছে, আপা আবার কখন আসবেন, আবার ক্ষমতায় ফিরতে পারবেন। এসব চিন্তা একেবারেই ভুলে যান।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে পর্যটনমন্ত্রী বলেন, আপনারা এসব কথায় কান দেবেন না। আপনাদের ভয়ের কোনো কারণ নেই। নির্দ্বিধায় কাজ করবেন। এই সরকার সবার জন্য।
সারাদেশ থেকে আরও পড়ুন

