বছরজুড়ে নিরিবিলি, হুমায়ূনের জন্মদিনে সাজছে নুহাশ পল্লী

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মো. মাসুদ রানা বলেন, ‘নুহাশ পল্লী একজন গুণী সাহিত্যিকের স্মৃতিবিজড়িত স্থান। স্যার মারা যাওয়ার পরও পাঠকদের হৃদয়ে তাঁর অবস্থান যে কতটা গভীর, তা নুহাশ পল্লীতে মানুষের আগমন দেখলেই বোঝা যায়। বিশেষ করে জন্ম ও মৃত্যুবার্ষিকীতে অনেক মানুষ এখানে আসেন। শ্রদ্ধা জানান, স্মৃতিচারণা করেন। নুহাশ পল্লীকে ঘিরে পাঠক ও দর্শনার্থীদের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা সাধ্যমতো তাঁদের প্রত্যাশা পূরণের চেষ্টা করি।’
তিনি আরও বলেন, বছরের বিশেষ দিনগুলোতে নুহাশ পল্লীতে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে। হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে পুরো নুহাশ পল্লীতে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। একই সঙ্গে তাঁর সমাধিস্থলেও ধোয়ামোছার কাজ চলছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

