এমপি নুসরাতের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একাধিক সংস্থা

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস, পুলিশ ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল। তবে আগুনের সূত্রপাত এবং পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঝিনাইদহ থেকে সিআইডির একটি ফরেনসিক দল দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের ডাংমড়কা এলাকায় পৌঁছে। পরে পুড়ে যাওয়া বাড়ির বিভিন্ন স্থান থেকে আলামত সংগ্রহ করেন তারা। একই সময়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কুষ্টিয়ার পুলিশ সুপার আমিনুল ইসলাম। ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের প্রতিনিধিরাও আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

