বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

কক্সবাজারে গোলাগুলির ঘটনায় তিন ভাইসহ গ্রেপ্তার ৪, অস্ত্র-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
কক্সবাজারে গোলাগুলির ঘটনায় তিন ভাইসহ গ্রেপ্তার ৪, অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে মাদক ব্যবসার বিরোধের জেরে দুপক্ষের গোলাগুলির ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বুধবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে পালংখালী ইউনিয়নের বটতলী ও আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেলের অংশ, ৪১ রাউন্ড তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এসআরবি-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) আ ম ফারুক।

গ্রেপ্তাররা হলেন পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুস সালামের তিন ছেলে সাখাওয়াত হোসেন ওরফে মুন্না (২৭), আরফাত হোসাইন ওরফে জিসান (২২) ও আবু তাহের (৩৫) এবং একই এলাকার সৈয়দ নুরের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান (৩৭)। তাদের মধ্যে মুন্না তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

এসআরবির সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গত ১১ নভেম্বর বিকেল পৌনে ৩টার দিকে পালংখালীর বটতলী বাজার এলাকায় স্থানীয় বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে গুলি ছুড়তে দেখা যায়। ঘটনার পর অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করেন এসআরবির সদস্যরা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...