বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ‘আরও খারাপ’ হতে পারে

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম
ডিসেম্বরে ডেঙ্গু পরিস্থিতি ‘আরও খারাপ’ হতে পারে

ডিসেম্বরে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি অন্যান্য বছরের তুলনায় ‘আরও খারাপ’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার। তিনি বলেছেন, বৃষ্টির কারণে আগামী দিনগুলোতে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। একই সঙ্গে শীত মৌসুমে কিউলেক্স মশার বিস্তারও বাড়বে। এ পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড প্রয়োগ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে বাংলাদেশে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ, মশার প্রজননস্থল নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মশক নিয়ন্ত্রণ কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...