বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

আশ্রয়ণ প্রকল্পের ঘর ৯০ হাজারে বিক্রির অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
আশ্রয়ণ প্রকল্পের ঘর ৯০ হাজারে বিক্রির অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের তুলাকান্দি গ্রামে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য সরকারের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর ৯০ হাজার টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় বিএনপির কর্মী ও ইউপি সদস্য ওসমান খানের সহযোগিতায় ঘরটি বিক্রি করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন।

জানা গেছে, নূর মিয়ার মেয়ে নুরজাহান বেগম আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘরটি বরাদ্দ পেয়েছিলেন। তিনি একজন বিধবা নারী। তবে বর্তমানে ওই ঘরে তিনি বসবাস করছেন না। তার অনুপস্থিতিতে স্থানীয় জাফর আলীর ছেলে আলম ও তার স্ত্রী সাজু আক্তার ঘরটিতে বসবাস করছেন। এ ঘটনায় তোফাজ্জল হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

তোফাজ্জল হোসেনের অভিযোগ, নুরজাহান বেগম প্রতিবেশী সুমি এবং নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিএনপি কর্মী ওসমান খানের সহযোগিতায় সরকারি ঘরটি ৯০ হাজার টাকার বিনিময়ে স্ট্যাম্পের মাধ্যমে বিক্রি করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করে ওসমান খান বলেন, ইউনিয়ন পরিষদের তোফাজ্জলের সঙ্গে একটি কাগজ নিয়ে আমার ঝামেলা হয়েছিল। সে এ নিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি ওই মহিলাকে চিনি না।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই নারী (সাজু আক্তার) জানিয়েছেন, কোনো এক ইউপি সদস্য তাকে ৯০ হাজার টাকার বিনিময়ে স্ট্যাম্প করে ঘরটি দিয়েছেন। অবৈধভাবে বসবাসকারী ওই নারীকে ডেকে বলেছি, সরকারি ঘর কেনাবেচা করা যায় না। তাকে ঘর ছেড়ে দিতে বলেছি।

তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি ভূঁইয়া বলেন, শুনেছি ওসমান খান বিএনপিতে যোগ দিয়েছে। তবে আইনবহির্ভূত কাজ করে থাকলে প্রশাসন যেন ব্যবস্থা নেয়।

লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুমকে। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করা হচ্ছে। সত্যতা যাচাই করে অসাধু ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...