ঠিকাদার কাজ না করায় বাতিল চুক্তি, দুর্ভোগে অন্তত ২০ গ্রামের মানুষ

সড়কের এমন অবস্থায় প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীরা। বিশেষ করে জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী।
এলজিইডি সূত্রে জানা গেছে, জনদুর্ভোগ কমাতে গত বছরের ২৪ সেপ্টেম্বর সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। কাজের দায়িত্ব পান ঠিকাদার রফিকুল ইসলাম। তবে কার্যাদেশ পাওয়ার পর নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন তিনি। গত ১৩ এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হলেও সংস্কারকাজ শুরুই করেননি।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান জানান, চার-পাঁচ বছর ধরে সড়কটির অবস্থা খুবই খারাপ। শুনেছিলেন, সংস্কারের জন্য দরপত্র হয়েছে এবং ঠিকাদারও কাজ পেয়েছেন। কিন্তু এত দিন পার হলেও কাজ শুরু হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন

