নেত্রকোনায় অটোরিকশায় মিলল ১০ লাখ টাকার গাঁজা, আটক ২

আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভালুকবেড় গ্রামের মো. মনির উদ্দিন (৩৫) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মিরারচর গ্রামের মো. শাহ আলম (৩২)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, তাঁরা মাদক কারবারে জড়িত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনক একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে ১৭টি পুঁটলায় ৩৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে অটোরিকশায় থাকা দুই যুবককে আটক করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

