বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

শাবিপ্রবির প্রক্টর অফিসে তালা

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৮:৩০ পিএম
শাবিপ্রবির প্রক্টর অফিসে তালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অফিসে তালা দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। এক নারী শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগের প্রতিকার না পেয়ে তারা এ পদক্ষেপ নেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে তালা দেন।

এর আগে বুধবার শহরের আম্বরখানা এলাকার একটি খাবারের আউটলেটে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হন। ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, এ ঘটনায় সহায়তা চাইতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানকে ফোন করলে তিনি উল্টো তাকে ধমক দেন এবং সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। পরবর্তী সময়ে প্রক্টরের এই আচরণের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়লে বিকেলে শিক্ষার্থীরা প্রক্টর কার্যালয়ে উপস্থিত হন।

এ বিষয়ে রিয়াজ হোসেন রিমন নামে এক শিক্ষার্থী বলেন, শুধু গতকালের ঘটনা নয়, তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত। আমরা বিগত সময়ে দেখেছি, ক্যাম্পাস থেকে নিষিদ্ধ ও বহিষ্কৃত ছাত্রলীগের নেতাকর্মীদের তিনি বিশেষ প্রটোকলের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছেন। এ ছাড়া কিছুদিন আগে এক শিক্ষার্থী ট্রাক দুর্ঘটনায় আহত হন। ওই শিক্ষার্থীকে না জানিয়ে প্রক্টর রাতের আঁধারে এক লাখ টাকা জরিমানা করেন, যা ভুক্তভোগী শিক্ষার্থী জানেনই না। এই টাকা ওই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়নি। শুধু তাই নয়, ক্যাম্পাসের শতকরা ৮০ শতাংশেরও বেশি শিক্ষার্থী প্রক্টর অফিসের মাধ্যমে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, অনেক নারী শিক্ষার্থী এখানে এসে বডি শেমিংয়ের শিকার হচ্ছেন। প্রক্টর অনেকের পোশাক নিয়ে কটূক্তি করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নানা ধরনের মিথ্যা ও নিয়মবহির্ভূত কারণ দর্শানোর নোটিশ দিয়ে হয়রানি করেছেন। এ রকম অসংখ্য নজিরবিহীন অভিযোগ রয়েছে। তাই এসব অভিযোগের পর এমন একটি দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ পদে থাকার যোগ্যতা তিনি হারিয়েছেন।

এ বিষয়ে জানতে প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমানসহ সহকারী প্রক্টরদের ফোন করা হলে কেউই কল ধরেননি। পরবর্তী সময়ে সহকারী প্রক্টর অধ্যাপক মনজুরুল হায়দার ফোন ধরলেও পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, ছাত্র-ছাত্রীদের কোনো অভিযোগ থাকলে তারা সেটি সঠিক পন্থায় উপস্থাপন করতে পারে, কিন্তু প্রক্টর অফিসে তালা দেওয়া গ্রহণযোগ্য নয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...