বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

খুলনায় সন্ত্রাসী-চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে ৩ দিনের আলটিমেটাম ওষুধ ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০৯:২১ পিএম
খুলনায় সন্ত্রাসী-চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধে ৩ দিনের আলটিমেটাম ওষুধ ব্যবসায়ীদের

‘খুলনাস্থ সাধারণ কেমিস্টবৃন্দের’ ব্যানারে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি নগরের টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি, খানজাহান আলী রোডের মল্লিক ব্রাদার্সসহ বিভিন্ন এলাকার ওষুধ ব্যবসায়ীদের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করছে সন্ত্রাসী ও চাঁদাবাজরা। একই সঙ্গে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। এ কারণে চয়নিকা ফার্মেসি, মল্লিক ব্রাদার্সসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই তিন দিনের মধ্যে ব্যবস্থা না নিলে ধর্মঘটে যাওয়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

জানা গেছে, গত ৮ নভেম্বর খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। এ ঘটনার পর মল্লিক ব্রাদার্স অ্যান্ড ফার্মেসি ভবনে থাকা কয়েকটি প্রতিষ্ঠান চার দিন ধরে বন্ধ রয়েছে। একই কারণে গত ২৮ অক্টোবর থেকে বন্ধ রয়েছে টুটপাড়া সেন্ট্রাল রোডের চয়নিকা ফার্মেসি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...