চুয়াডাঙ্গায় অবৈধ সারের গোডাউনে অভিযান, ৪ দিনে জব্দ ৩ হাজার বস্তা সার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। গত চার দিনে প্রায় ৩ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।
জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়ি থেকে অবৈধভাবে মজুত করা ১ হাজার ৩৭৭ বস্তা সার জব্দ করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

