নোয়াখালীতে বাসে মিলল দুই এলজি, যুবক গ্রেপ্তার

আকবরশাহ থানা-পুলিশ জানায়, সিএমপির পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং পাহাড়তলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. রুহুল আমিন লাবুর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজের হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আকবরশাহ থানায় অস্ত্র আইনে (১৯)এ, দ্য আর্মস অ্যাক্ট, ১৮৭৮ ধারায় মামলা করা হয়েছে। পরে বৃহস্পতিবার ( ১২ নভেম্বর ) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ওমর ফারুক একজন সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

