বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

ব্যাংক সিএফও-কোম্পানি সচিব পদে খেলাপি-দণ্ডিত-দেওলিয়ারা অযোগ্য

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম
ব্যাংক সিএফও-কোম্পানি সচিব পদে খেলাপি-দণ্ডিত-দেওলিয়ারা অযোগ্য

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সিএফও পদে নিয়োগের নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগের পরিমাণ ১ হাজার কোটি টাকার বেশি, সেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিএফও নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এ ১০ বছরের মধ্যে ৩ বছর অবশ্যই হিসাবায়ন ও কর সম্পর্কিত কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে। আর যেসব ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ঋণ বা বিনিয়োগ ১ হাজার কোটি টাকার কম, সে ক্ষেত্রে সিএফও কাজের অভিজ্ঞতা লাগবে ৮ বছরের। যার মধ্যে ৩ বছর হিসাবায়ন ও কর-সংক্রান্ত কাজের অভিজ্ঞতা লাগবে। এ পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনা (এমবিএম), ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী। তবে এ পদে নিয়োগের ক্ষেত্রে সিএ, সিএমএ, সিএফএর মতো পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে হবে।

বাংলাদেশ ব্যাংক কোম্পানি সচিব পদে নিয়োগের ক্ষেত্রে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সেক্রেটারিয়েট অথবা কমপ্লায়েন্স কার্যক্রমে ন্যূনতম ৪ বছর বা তালিকাভুক্ত কোম্পানির কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আর শিক্ষাগত যোগ্যতা হতে হবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ বা আইসিএসবি স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রিসহ স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী।

এদিকে, নির্দেশনা অনুযায়ী সিটিও পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী ও উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এ পদে নিয়োগের ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার বিজ্ঞান বিষয়ে পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার দিতে হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...