বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

আ.লীগের সাবেক এমপি রনজিত দেশেই থাকতে পারেন: বিজিবি

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম
আ.লীগের সাবেক এমপি রনজিত দেশেই থাকতে পারেন: বিজিবি

নূর উদ্দিন আহমাদ আরও বলেন, রনজিত সরকার কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়। তিনি সিলেটে রাজনৈতিক কর্মসূচি পালন করে থাকতে পারেন। তবে তার মানে এই নয় যে তিনি সিলেটের সীমান্ত দিয়েই দেশে প্রবেশ করেছেন। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের বহু পথ রয়েছে। তিনি ঠিক কোন রুট ব্যবহার করেছেন কিংবা আগে থেকেই দেশের ভেতরে অবস্থান করছিলেন কি না, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

আরেক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, সীমান্তে নাশকতা চালানো বেশ কঠিন, কারণ এর জন্য অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয়। সীমান্ত-সংশ্লিষ্ট যেকোনো ধরনের নাশকতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অপতৎপরতা না ঘটে, সে জন্য গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে। এ ছাড়া গোয়েন্দা সংস্থাসহ সব বাহিনীর সঙ্গে আমাদের নিবিড় সমন্বয় রয়েছে। ফলে এ-সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়ামাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় অস্ত্রসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...