দৃশ্যমান প্রথম স্টিল আর্চ সেতু

আরেক বাসচালক রুহুল কবির বলেন, ‘নতুন সেতুটি চালু হলে রাজধানীসহ বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। পণ্যবাহী যানবাহন দ্রুত চলাচল করতে পারবে। এতে পরিবহন খাতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন বলেন, কেওয়াটখালী স্টিল আর্চ সেতু চালু হলে নগরীর যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। বিশেষ করে ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। সেতুটিকে কেন্দ্র করে নগর সম্প্রসারণ, শিল্পায়ন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি নগরীর যানজটও কমবে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা কেওয়াটখালী সেতু। প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করা হয়েছে। নির্ধারিত বর্ধিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। সেতুটি চালু হলে এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
স্থানীয় সংসদ সদস্য (ময়মনসিংহ-৪) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, সেতুটির নির্মাণকাজের অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২১ সালের ২৪ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কেওয়াটখালী সেতু প্রকল্প অনুমোদন পায়। ২০২৩ সালের সেপ্টেম্বরে শুরু হয় মূল নির্মাণকাজ। প্রাথমিকভাবে ২০২৬ সালের ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি।

