বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জে ম্যাক্স হাসপাতাল দখলের আশঙ্কা, চিকিৎসকের চেম্বার বন্ধ

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ এএম
চাঁপাইনবাবগঞ্জে ম্যাক্স হাসপাতাল দখলের আশঙ্কা, চিকিৎসকের চেম্বার বন্ধ

ওবায়েদ পাঠানের দাবি, হাসপাতাল দখল করতে নয়, বৈধ মালিকানা থাকায় নিয়মতান্ত্রিকভাবেই তিনি সেখানে গিয়েছিলেন। অথচ কোনো পূর্ব নোটিশ ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে ডা. ইসমাইলের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে ডা. ইসমাইল হোসেন বলেন, বর্তমানে হাসপাতালটিতে তাঁর কোনো শেয়ার নেই। অনেক আগেই তিনি শেয়ার হস্তান্তর করেছেন। যাঁর কাছে শেয়ার হস্তান্তর করেছিলেন, তিনি পরে অন্য একজনের কাছে তা বিক্রি করেছেন। বর্তমানে যাঁর নামে শেয়ার রয়েছে, তিনিই এর মালিক। তাঁর দাবি, ব্যক্তিগত আক্রোশ থেকেই একটি পক্ষ তাঁর চেম্বার বন্ধ করেছে। এ ছাড়া বর্তমানে দায়িত্বে থাকা হাসপাতাল চেয়ারম্যানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন আকন্দ বলেন, এ বিষয়ে উভয় পক্ষই থানায় এসেছিল। তাঁদের সঙ্গে আলোচনা হয়েছে। তবে বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে জেলা হাসপাতালসংলগ্ন ম্যাক্স হাসপাতালে অনুমতি ছাড়া ব্যবসায়িক অংশীদার ও শেয়ারহোল্ডার হওয়া, অফিস সময়ে সরকারি হাসপাতালে দায়িত্ব পালন না করে বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেওয়া এবং অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগের অভিযোগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করে। ওই ঘটনার পর তিনি দ্রুত ক্লিনিকের শেয়ার বিক্রি করে দেন বলে জানা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...