বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ এএম
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর। গাজীপুরের নুহাশপল্লীতে তার পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা নানা আয়োজনে লেখককে স্মরণ করবেন। এর আগে রাত ১২টা ১ মিনিটে নুহাশপল্লীর কর্মীরা লিচুতলার সমাধি প্রাঙ্গণে আনুমানিক ৫০০টি মোমবাতি প্রজ্বালন ও কেক কেটে লেখককে স্মরণ করেন।

জন্মদিন উপলক্ষে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং দুই পুত্র নিনিত ও নিষাদ হুমায়ূনের উপস্থিতিতে কবর জিয়ারত করা হবে। এ সময় লেখকের শুভানুধ্যায়ী ও ভক্তরা উপস্থিত থাকবেন। লেখকের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হবে। সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণের পর কাটা হবে জন্মদিনের কেক।

প্রতিবারের মতো এবারও হুমায়ূন পরিবার, ভক্ত, কবি, লেখক ও নাট্যজনেরা ফুল হাতে নুহাশপল্লীর লিচুতলায় শ্রদ্ধা জানাবেন। নন্দিত লেখকের জনপ্রিয় চরিত্র ‘হিমু’র আদলে হলুদ পাঞ্জাবি এবং ‘রূপা’র সাজে নীল শাড়ি পরে আসবেন অনেক ভক্ত ও পাঠক। তারা লেখকের প্রতি অতল শ্রদ্ধা ও ভালোবাসার কথা জানান।

লেখক হুমায়ূন আহমেদের অনুরাগীরা জানান, বাংলা সাহিত্যে জনপ্রিয়তার নিরিখে আমাদের কালে এখন পর্যন্ত দ্বিতীয় কোনো হুমায়ূন আহমেদ তৈরি হননি। এখানেই তার সাহিত্যশক্তির ঐকান্তিকতা ও প্রগাঢ়তার সারবত্তা নিহিত। তরুণ প্রজন্মকে পাঠোন্মুখ করার সবচেয়ে বড় কৃতিত্ব হুমায়ূন আহমেদের। তার নির্মিত টেলিভিশন নাটক ও চলচ্চিত্র বাংলা শিল্প-সংস্কৃতির অনন্য সম্পদ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...