শাবি প্রক্টরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে অফিসে তালা, সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি

বহিষ্কৃত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের প্রটোকল দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া, জরিমানার অর্থ আত্মসাৎ, এক নারী শিক্ষার্থীর শারীরিক গঠন নিয়ে অপমানজনক মন্তব্য এবং বিচার চাইতে যাওয়া ভুক্তভোগী শিক্ষার্থীকে হয়রানিসহ নানা গুরুতর অভিযোগ তুলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমানের অফিসে তালা ঝুলিয়েছেন একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় প্রক্টর অফিসের কর্মচারীদের বাইরে বের করে দিয়ে তালা দেন একদল শিক্ষার্থী।
এ সময় জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব রিয়াজ রিমন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাফিজুল ইসলাম ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসাইনসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

