মাদারীপুর থেকে নুরাজিম বাহিনীর সদস্য রকি গ্রেপ্তার

খুলনার ‘নুরাজিম বাহিনী’র প্রধান নুরাজিমের আপন ভাই ও বাহিনীর শীর্ষ সদস্য শাহরিয়ার ইসলাম রকিকে (রকি) মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-৮ এর যৌথ আভিযানিক দল। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় তিনটি হত্যা ও চারটি মাদক মামলাসহ মোট নয়টি মামলার তথ্য রয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে এসআরবি-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুরের শিবচর থানার ডিসি রোড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র জানায়, গ্রেপ্তার রকি খুলনা মহানগরীর ৮/১ টুটপাড়া ইস্ট সার্কুলার লেন এলাকার বাসিন্দা। তিনি মৃত মো. শাহজাহান ও বেবি বেগমের ছেলে। খুলনার পরিচিত সন্ত্রাসী নুরাজিম তার আপন ভাই।
সারাদেশ থেকে আরও পড়ুন

