নুসরাতের পোড়া বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় টিম

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধীদলীয় সংসদীয় প্রতিনিধি দল। আজ শুক্রবার সকালে ঢাকায় থেকে দলটি কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়েছে। বেলা ৩টায় উপজেলার বাগোয়ান গ্রামে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন সংসদ সদস্যরা।
প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহ্বায়ক ডা. মাহমুদা মিতু, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এবং কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর।
সারাদেশ থেকে আরও পড়ুন

