বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

পাঁচ বছর বন্ধ থাকার পর মুঘল আমলের তাহাখানায় ‘ইসলামিক জাদুঘর’

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ পিএম
পাঁচ বছর বন্ধ থাকার পর মুঘল আমলের তাহাখানায় ‘ইসলামিক জাদুঘর’

প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্মৃতি ও মুঘল আমলের স্থাপত্যশৈলী ধারণ করে নতুন রূপে সাজছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী তাহাখানা কমপ্লেক্স। পাঁচ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা এই ঐতিহাসিক স্থাপনাকে ‘ইসলামিক জাদুঘর’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। জাদুঘরের প্রদর্শনী গ্যালারি প্রস্তুত হলে টিকিটের বিনিময়ে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে ভবনটি।

প্রত্নতত্ত্ব অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাদুঘর নির্মাণের মূল কাজ শিগগিরই শুরু হবে। অবকাঠামোগত প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে ১০ জন আনসার সদস্য মোতায়েনসহ প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন ধরে তাহাখানার মূল ভবন বন্ধ থাকায় ভেতরের স্থাপত্যশৈলী দেখতে না পেরে হতাশা প্রকাশ করছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা।

১৬৩৯ থেকে ১৬৬০ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে মুঘল সুবাহদার শাহ সুজা তার আধ্যাত্মিক গুরু হজরত শাহ নেয়ামতউল্লাহ ওয়ালীর (রহ.) অবস্থান ও শীতকালীন সাক্ষাতের সুবিধার্থে ভবনটি নির্মাণ করেন। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় একটি বিশাল দিঘির পশ্চিম পাড়ে অবস্থিত এই তাপ-নিয়ন্ত্রিত স্থাপনাটি বাংলায় মুঘল স্থাপত্যরীতির অন্যতম প্রাচীন নিদর্শন।

উত্তর-দক্ষিণে ১৬৬ ফুট দীর্ঘ ও ৩৮ ফুট প্রশস্ত দোতলা ভবনটির নিচের অংশ ভূগর্ভস্থ। ১৭টি কক্ষবিশিষ্ট এই প্রাসাদে রয়েছে একটি সুদৃশ্য গোসলখানা, উত্তর পাশে একটি পারিবারিক মসজিদ এবং ধ্যানের জন্য ব্যবহৃত অষ্টভুজাকার টাওয়ার। ভবনটির নির্মাণশৈলী পরবর্তী সময়ে ঢাকা ও মুর্শিদাবাদের স্থাপত্যরীতিতেও প্রভাব ফেলেছিল।

ঐতিহ্যবাহী তাহাখানা কমপ্লেক্সের মূল প্রাসাদের ফটকে পাঁচ বছরে ধরে ঝুলছে তালা। ছবি : এশিয়া পোস্ট
ঐতিহ্যবাহী তাহাখানা কমপ্লেক্সের মূল প্রাসাদের ফটকে পাঁচ বছরে ধরে ঝুলছে তালা। ছবি : এশিয়া পোস্ট

বর্তমানে তাহাখানা মসজিদ ও শাহ নেয়ামতউল্লাহর মাজার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকলেও মূল প্রাসাদের ফটকে ঝুলছে তালা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন অনেক দর্শনার্থী সেখানে এসে ভেতরে প্রবেশ করতে না পেরে ফিরে যান।

এমনই একজন চট্টগ্রাম থেকে আসা দর্শনার্থী আবু জার গিফারি। তিনি বলেন, ‘বইয়ে পড়েছি, তাহাখানা কমপ্লেক্সে দেখার মতো অনেক কিছু রয়েছে। বিশেষ করে এর নির্মাণশৈলী দেখার আগ্রহ ছিল। কিন্তু এমন একটি ঐতিহাসিক স্থান দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় হতাশ হয়েছি। শুধু বাইরে থেকে ছবি তুলে ফিরে যেতে হয়েছে।’

তাহাখানার দেখভালের দায়িত্বে নিয়োজিত কর্মচারী এনামুল হক জানান, অভ্যন্তরীণ সাজসজ্জা ও জাদুঘরে রূপান্তরের কাজ চলায় সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক একেএম সাইফুর রহমান বলেন, প্রায় তিন থেকে চার মাস আগে তাহাখানা কমপ্লেক্সকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য প্রস্তাবনা পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও নিরাপত্তার স্বার্থে আনসার সদস্য চাওয়া হয়েছিল। ইতোমধ্যে আনসার সদস্য পাওয়া গেছে। তারা তাহাখানা ও সোনামসজিদে নিয়মিত দায়িত্ব পালন করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...