বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

বৈষম্যহীন দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে তিন পার্বত্য জেলা: মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ পিএম
বৈষম্যহীন দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে তিন পার্বত্য জেলা: মীর হেলাল

উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সম্প্রীতির অঞ্চল হিসেবে তিন পার্বত্য জেলা অগ্রণী ভূমিকা রাখবে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাঙামাটির মারী স্টেডিয়ামে চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিশেষ অলিম্পিকস বিভাগীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের মাধ্যমে শান্তি, নিরাপত্তা এবং সম্প্রীতি প্রতিষ্ঠা আমাদের সরকারের মূলমন্ত্র। আমি বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ব। এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সম্প্রীতির অঞ্চল হিসেবে তিন পার্বত্য জেলা সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখবে।

রাঙামাটিতে বিশেষ অলিম্পিকস বিভাগীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : এশিয়া পোস্ট
রাঙামাটিতে বিশেষ অলিম্পিকস বিভাগীয় ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : এশিয়া পোস্ট

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ বলেন, দেশের বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের স্বপ্ন পূরণের পথে কোনো শারীরিক প্রতিবন্ধকতাই বাধা হতে পারে না। তাদের এই অভিযাত্রায় সব ধরনের সহযোগিতা করা সবার নৈতিক দায়িত্ব।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...