বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

কক্সবাজারে খেয়েছিলেন আনারকলি, দিনাজপুরে চাষ করে তাক লাগালেন রিপন

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পিএম
কক্সবাজারে খেয়েছিলেন আনারকলি, দিনাজপুরে চাষ করে তাক লাগালেন রিপন

মাত্র ৮০০ টাকা বিনিয়োগ করে দুটি চারা কিনেছিলেন। সেই চারা থেকেই এখন ফলেছে হাজারের বেশি আনারকলি। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর বানিয়াপাড়ার তরুণ উদ্যোক্তা রায়হান আহমেদ রিপন নিজের বাড়ির আঙিনায় বিদেশি ফল হিসেবে পরিচিত আনারকলি চাষ করে সফল হয়েছেন। এবার পৈত্রিক পতিত জমিতে বাণিজ্যিকভাবে এ ফলের চাষের স্বপ্ন দেখছেন তিনি।

টক-মিষ্টি স্বাদের ও ভিটামিন ‘সি’ সমৃদ্ধ এই ফল দিনাজপুরের মাটিতে ফলানো সম্ভব হওয়ায় এলাকায় তৈরি হয়েছে কৌতূহল। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন তার বাড়িতে। কেউ ফলের স্বাদ নিচ্ছেন, কেউ আবার আগ্রহ নিয়ে কিনছেন চারা।

রায়হান আহমেদ রিপনের বাড়ি ফুলবাড়ী উপজেলার সুজাপুর বানিয়াপাড়ায়। তিনি রেজাউল ইসলামের ছেলে। পেশায় ফ্রিল্যান্সার রিপন অনলাইনে কাজের পাশাপাশি নতুন কিছু করার চেষ্টা করেন। কয়েক বছর আগে কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রথম প্যাশন ফ্রুটের স্বাদ নেন তিনি। ফলটি ভালো লাগায় সেখান থেকে বীজ সংগ্রহ করে বাড়িতে রোপণ করেন। তবে প্রথমবার সফল হননি। পরে অনলাইনে ৮০০ টাকা দিয়ে দুটি চারা কিনে বাড়ির আঙিনায় রোপণ করেন। ইউটিউব দেখে শুরু করেন গাছের পরিচর্যা।

চারা রোপণের প্রায় সাত মাসের মধ্যে মাচাজুড়ে ছড়িয়ে পড়ে লতানো গাছ। তাতে আসতে শুরু করে ফুল ও ফল। রিপনের দাবি, দুটি গাছ থেকেই এক বছরের মধ্যে এক হাজারের বেশি আনারকলি পেয়েছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, বাড়ির চার শতাংশ জায়গায় মাচা তৈরি করে লাগানো হয়েছে দুটি আনারকলির গাছ। লতানো গাছের মাচায় ঝুলছে অসংখ্য সবুজ ফল। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ফলপ্রেমী ও সম্ভাব্য উদ্যোক্তারা তার বাড়িতে আসছেন। দর্শনার্থীদের আগ্রহ নিয়ে ফলের স্বাদ দিচ্ছেন রিপন। পাশাপাশি তাদের আনারকলি চাষের পদ্ধতি ও ফলের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিচ্ছেন। আগ্রহীদের জন্য নিজেই চারা উৎপাদন করছেন। ইতিমধ্যে ৫০ থেকে ৬০টি চারা বিক্রি করেছেন। বাণিজ্যিকভাবে চাষের জন্য আরও ১০০টি চারা তৈরি করেছেন তিনি।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গে প্রথমবারের মতো তিনি আনারকলি চাষ হতে দেখেছেন। ফলটি খেতে খুবই সুস্বাদু। চাষ করতেও বেশি কষ্ট করতে হয় না বলে তার মনে হয়েছে। তিনি রিপনের কাছ থেকে কয়েকটি চারা নিয়ে নিজের জমিতে রোপণ করবেন।

আরেক স্থানীয় বাসিন্দা সবুজ মহন্ত বলেন, রিপন যখন প্রথম গাছগুলো লাগান, তখন এলাকাবাসী তাকে নানা কথা শুনিয়েছিলেন। তাদের ধারণা ছিল, দিনাজপুরের মাটিতে এ ধরনের বিদেশি ফল হবে না। কিন্তু গাছে ফল আসার পর রিপন তাদের খাইয়েছেন। এতে তাদের ধারণা বদলে গেছে। এখন বিভিন্ন এলাকা থেকে মানুষ ফলটি দেখতে আসছেন।

স্থানীয় বাসিন্দা টহর মহন্ত বলেন, আগে কখনো আনারকলি ফল দেখেননি। ফলটি খেতে ভালো লাগায় তিনি কয়েকটি চারা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজের বাড়িতেও চাষের চেষ্টা করবেন।

রিপনের ছোট ভাই ইমরান আহমেদ রাসেল বলেন, গাছ লাগানোর পর প্রথম দিকে সেগুলো শিমগাছের মতো লতিয়ে বাড়তে থাকে। পরে তারা মাচা তৈরি করে দেন। গাছ লাগানোর প্রায় ছয় মাস পর ফুল আসতে শুরু করে। তখন তারা পরাগায়নে সহায়তা করেন। এরপর গাছে ফল ধরতে শুরু করে। তিনি সব সময় ভাইকে সহযোগিতা করেন।

মাত্র ৮০০ টাকা বিনিয়োগ করে দুটি চারা কিনেছিলেন। সেই চারা থেকেই এখন ফলেছে হাজারের বেশি আনারকলি। ছবি : এশিয়া পোস্ট
মাত্র ৮০০ টাকা বিনিয়োগ করে দুটি চারা কিনেছিলেন। সেই চারা থেকেই এখন ফলেছে হাজারের বেশি আনারকলি। ছবি : এশিয়া পোস্ট

তিনি আরও বলেন, ফুলবাড়ীর অনেক মানুষ এখনও ফলটি চেনেন না। তাই যারা বাগান দেখতে আসেন, তাদের ফল খাওয়ানোর পাশাপাশি এ সম্পর্কে ধারণা দেওয়া হয়।

প্রাথমিকভাবে সফল হওয়ার পর এবার পৈত্রিক পতিত জমিতে বাণিজ্যিকভাবে আনারকলি চাষের পরিকল্পনা করছেন রিপন। এশিয়া পোস্টকে তিনি বলেন, কক্সবাজারে বেড়াতে গিয়ে প্রথম ফলটি দেখেন। সেখানে অনেকে একে আনারকলি, প্যাশন ফ্রুট বা ট্যাংক ফল নামে চেনেন। ফলটি খাওয়ার পর কয়েকটি সঙ্গে নিয়ে এসে বীজ রোপণ করেছিলেন। তবে সেই চেষ্টা সফল হয়নি। পরে অনলাইনে দুটি চারা কিনে আনেন। সাত মাস বয়সে গাছগুলোতে ফল ধরতে শুরু করে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...