ঝিনাইদহে কৃষককে কুপিয়ে হত্যা

নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পুড়াদহ মাঠসংলগ্ন একটি জমিতে পাকা কলাই কাটছিলেন নিহত নূর মোহাম্মদ ও অভিযুক্ত জসিমসহ কয়েকজন। এ সময় নূর মোহাম্মদের মেয়ের জামাইকে বিদেশে পাঠানো এবং এ-সংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জসিম হাতে থাকা হাসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

