বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

ধর্ম যার যার, বাংলাদেশ সবার: হুইপ দুলু

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
ধর্ম যার যার, বাংলাদেশ সবার: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশি।

শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ মন্দির কমিটি নাটোর জেলার আয়োজনে বঙ্গজ্জ্বল এলাকায় রানী ভবানী রাজবাড়ির আনন্দ ভবনে শারদীয় দুর্গাপূজা-পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো বৈষম্য নেই। আমরা সবাই সমান। আমাদের ধর্ম যার যার, কিন্তু বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ। আমাদের ঠিকানা, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের অস্তিত্ব, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র বাংলাদেশ। এটাই আমাদের পরিচয়। এই পরিচয় নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, নাটোরের রাজা-মহারাজাদের আমলের ঐতিহ্য, বাবা-দাদাদের ঐতিহ্য ও সংস্কৃতি আবার ফিরিয়ে আনবেন। আগামী বছরের নাটোরের শারদীয় দুর্গাপূজা সারা পৃথিবীর মানুষ দেখবে। নাটোরের মানুষ কত আনন্দ-উৎসাহ নিয়ে ধর্মীয় উৎসব পালন করেন, তা দেখবে বিশ্ববাসী। নাটোরের দুর্গোৎসব পৃথিবীর মধ্যে দৃষ্টান্ত স্থাপন করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায়, মন্দির কমিটির সভাপতি তপন চৌধুরী হাবু ও সাধারণ সম্পাদক সুজিত ঘোষ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...