বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

আমন ধানে পোকার হানায় দিশেহারা কৃষক, কৃষি কর্মকর্তারা ব্যস্ত কার্ডের জরিপে

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম
আমন ধানে পোকার হানায় দিশেহারা কৃষক, কৃষি কর্মকর্তারা ব্যস্ত কার্ডের জরিপে

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, আগাম জাতের আমন ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। অধিকাংশ জমিতে পাকা ও আধাপাকা ধান রয়েছে। এরই মধ্যে বিভিন্ন খেতে কারেন্ট পোকার আক্রমণ দেখা দিয়েছে। আক্রান্ত খেতে একাধিকবার কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল পাচ্ছেন না কৃষকেরা।

উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপ জয়সেন এলাকায় ধানখেতে কারেন্ট পোকা দমনে কীটনাশক স্প্রে করছিলেন কৃষাণী সুফিয়া। তিনি বলেন, ‘এ পর্যন্ত পাঁচবার ওষুধ স্প্রে করেছি। তারপরও পোকা দমন হচ্ছে না।’ কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ পেয়েছেন কি না জানতে চাইলে কৃষাণী বলেন, কোনো কর্মকর্তা আমার ধানখেত দেখতে আসেননি, প্রয়োজনীয় পরামর্শও দেননি।

একই এলাকার কৃষক আবুল খায়েরের ধানখেতের বড় একটি অংশ পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে বাড়িতে না পেয়ে কথা হয় তাঁর স্ত্রী মিনারা বেগমের সঙ্গে। তিনি জানান, তাঁদের প্রায় আট দোন জমিতে আমন ধানের আবাদ রয়েছে। বারবার কীটনাশক প্রয়োগ করেও পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা করা যাচ্ছে না। তাঁরাও কৃষি অফিসের কর্মকর্তাদের থেকে কোনো পরামর্শ বা সহযোগিতা পাননি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...