ছয় জেব্রার বিনিময়ে ৩টি বাঘ এলো গাজীপুর সাফারি পার্কে


পার্কের কর্মকর্তারা আরও জানান, বাঘের বিনিময়ে তিনটি জেব্রা গত বুধবার চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি তিনটি জেব্রা পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
প্রাণী বিনিময় কর্মসূচির মাধ্যমে এর আগে সাফারি পার্কে দুটি জলহস্তী আনা হয়েছিল। ২০১৮ সালে ঢাকা চিড়িয়াখানায় ৬ টি সিংহ দিয়ে সেখান থেকে আনা হয় জলহস্তী।
মোট ৩,৬৯০ একর আয়তনের গাজীপুর সাফারি পার্কে বর্তমানে ৬০ প্রজাতির প্রায় তিন হাজার প্রাণী রয়েছে। খোলা স্থানে বন্যপ্রাণীর অবাধ বিচরণ দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর ভীড় জমে এখানে। বিশেষ করে সাপ্তাহিক ছুটি বা উৎসবের ছুটিতে প্রতিদিন গড়ে ৮ থেকে ১০ হাজার দর্শনার্থীও আসে বলে জানিয়েছে সাফারি পার্ক কর্তৃপক্ষ।
সারাদেশ থেকে আরও পড়ুন

