ময়মনসিংহে ভূমি অফিসে সাংবাদিক হেনস্তা, জড়িত কর্মকর্তার বিচার দাবিতে আলটিমেটাম

আজ শুক্রবার ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি দপ্তরে সাধারণ তথ্য জানতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া এবং শারীরিকভাবে হেনস্তার হুমকি দেওয়ার ঘটনায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।
বক্তারা আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত নায়েব আবুল কালামকে প্রত্যাহার, ঘটনার সুষ্ঠু তদন্তে কমিটি গঠন এবং তাঁকে বিচারের আওতায় আনার দাবি জানান। অন্যথায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিসহ আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

