বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১
বিজ্ঞাপন

মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক মানুষ, হাসপাতালে ১১৫

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
মজলিসের খাবার খেয়ে অসুস্থ পাঁচ শতাধিক মানুষ, হাসপাতালে ১১৫

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে মজলিসের খাবার খেয়ে অন্তত পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আক্রান্তদের মধ্যে ১১৫ জনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আফতাব আলীও পাঁচ শতাধিক মানুষের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অসুস্থ ব্যক্তিরা উপজেলা ও জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৬ নভেম্বর রাত ১১টার দিকে বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছেলের মৃত্যুতে দোয়া ও মোনাজাতের উদ্দেশ্যে খাওয়াদাওয়ার মজলিসের আয়োজন করেন তার বাবা বাবলু ব্যাপারী। এ জন্য তিনি আশপাশের গ্রামের মানুষের কাছ থেকে চাল ও আর্থিক সহায়তা সংগ্রহ করেন। পরে গত ১০ নভেম্বর সকালে কালপানি নয়াপাড়া গ্রামে পরিবারের পক্ষ থেকে প্রায় এক হাজার মানুষের উপস্থিতিতে খাওয়ার আয়োজন করা হয়। এতে গরুর মাংস দিয়ে পিঠালি ও ভাত পরিবেশন করা হয়।

স্থানীয়দের ভাষ্য, মজলিসে খাবার খাওয়ার পর থেকেই একে একে অতিথিদের মধ্যে অসুস্থতা দেখা দেয়। প্রথমে পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হলেও পরে অসুস্থ মানুষের সংখ্যা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে অনেককে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় বোনারপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আফতাব আলী নিজেও অসুস্থ হয়েছেন বলে জানান। তিনি বলেন, ওই আয়োজনে যাওয়ার পর আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি। প্রায় এক হাজার মানুষের আয়োজন ছিল। আমি অনেকের খোঁজখবর নিয়েছি। তাদের অনেকেই অসুস্থ। আমার ধারণা ৫০০ থেকে ৬০০ মানুষ অসুস্থ হয়ে থাকতে পারেন।

মজলিসে অংশ নেওয়া আশিক মিয়া বলেন, মজলিস থেকে আসার পর আমার পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হয়। পরে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। আমার মনে হয়, খাবারের সমস্যার কারণেই এমনটি হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এত মানুষের আয়োজন করতে গিয়ে কী থেকে কী হয়ে গেল! অবশ্যই তাদের আরও সতর্কতার সঙ্গে আয়োজন করা উচিত ছিল।

সাঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলতুতমিশ আকন্দ জানান, এ ঘটনায় তাদের হাসপাতালে ১১৫ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তিনি আরও বলেন, আমরা সংশ্লিষ্ট ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে বিতরণের জন্য ২০০টি স্যালাইন দিয়েছি। রোগীদের সুস্থতার জন্য প্রয়োজনীয় ট্যাবলেটসহ যাবতীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। আমার জানামতে, গত পাঁচ বছরের মধ্যে এত রোগী একসঙ্গে ভর্তি হয়ে চিকিৎসা নেননি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...