দুই মেয়ের নিথর দেহ বিছানায়, পিলারে ঝুলন্ত বাবার মরদেহ

পুলিশের প্রাথমিক ধারণা, দুই মেয়েকে শ্বাসরোধে হত্যার পর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাহেদ। শাশুড়ির অস্ত্রোপচারের জন্য খরচ করা ২ লাখ ৬০ হাজার টাকা ফেরত চাওয়া নিয়ে বিরোধ এবং মানসিক হতাশা থেকে তিনি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
নিহত জাহেদের স্ত্রী আফিয়া বেগম জানান, যমজ দুই কন্যাসন্তানের জন্য মান্নত করায় শুক্রবার দুপুর ১২টার দিকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাশের নাপোড়া ভিলেজারপাড়া মসজিদে নামাজ ও দোয়া করতে যান তাঁরা। যাওয়ার সময় দুই মেয়েকেও সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি। তবে জাহেদ তাতে আপত্তি জানান। শিশুদের সঙ্গে নিলে পায়খানা-প্রস্রাব করতে পারে, এমন কারণ দেখিয়ে তাদের বাড়িতে রেখে যেতে বলেন তিনি। পরে আফিয়াসহ পরিবারের অন্য সদস্যরা মসজিদে চলে যান।
সারাদেশ থেকে আরও পড়ুন

